রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ফেইসবুক লাইভের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।
এতে বলা হয়, রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করবেন। এরপর বেলা ১২টায় শিক্ষামন্ত্রী ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন বলে
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল সংক্রন্ত তথ্য-উপাত্তগুলো মেইলে গণমাধ্যমকর্মীদের পাঠানো হবে। আর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভ) ক্যামেরায় রেকর্ড করা মন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে।
স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে না যেতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এবার করোনাভাইরাসের কারণে চলতি বছর এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেওয়া হবে। আর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশনা মেনে কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না। ফল সংগ্রহে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা জারি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এসএমএস এর মাধ্যমে ফল পেতে শিক্ষার্থীদের প্রি-রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
১৮ মে এমন নির্দেশনা জারি করে বোর্ড কর্তৃপক্ষ।
কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অবস্থায় পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল পাঠানো হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও দাখিল ভোকেশনালের ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে কারিগরি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
এসএসসির ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ ঢাকা বোর্ড হলে Dha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
দাখিলের ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।